প্রতি ব্যাচে কতজন শিক্ষার্থী থাকে?
প্রতি ব্যাচে সর্বোচ্চ ৪ জন, যাতে অপেক্ষা কম হয় আর প্রত্যেকে বেশি practice ও instructor feedback পান।
ক্লাস কখন হয়?
প্রতিদিন ৩টি ৩-ঘণ্টার batch: সকাল ১০:৩০–১:৩০, দুপুর ২:০০–৫:০০ এবং সন্ধ্যা ৬:০০–৯:০০। আসন থাকা সাপেক্ষে পছন্দের batch বেছে নিতে পারেন।
আগে কোনো অভিজ্ঞতা লাগবে?
Professional Barista course একদম শুরু থেকে শেখায়, তাই অভিজ্ঞতা লাগে না। Advanced Latte Art Masterclass আগে প্রশিক্ষিত বা ক্যাফেতে কর্মরত বারিস্তাদের জন্য।
কোর্স শেষে কী সার্টিফিকেট পাব?
সফলভাবে কোর্স শেষ করলে Professional Course Completion Certificate দেওয়া হয়। প্রতিটা সার্টিফিকেটে একটা unique নম্বর থাকে, যা যে কেউ এই website-এ যাচাই করতে পারেন।
এক বছরের ফ্রি practice কারা পাবেন?
Professional Barista course বা Combo সম্পন্নকারী শিক্ষার্থীরা। প্রতিদিন সর্বোচ্চ ১ ঘণ্টা, একাডেমির schedule ও machine availability অনুযায়ী। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
চাকরির নিশ্চয়তা আছে?
আমরা চাকরির নিশ্চয়তা দিই না, তবে industry placement-এ সর্বোচ্চ সহযোগিতা করি: job guidance, café network-এ পরিচয় আর attachment-এর সুযোগ খুঁজে দেওয়া।
সার্টিফিকেট অনলাইনে কীভাবে যাচাই করব?
ওয়েবসাইটের "সার্টিফিকেট যাচাই" পেজে সার্টিফিকেটের নম্বর দিন। নম্বর মিললে শিক্ষার্থীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, কোর্সের নাম আর verification status দেখাবে।
ফ্রি ক্লাস বা scholarship-এর খবর কোথায় পাব?
আমাদের Facebook Page follow করুন। ফ্রি brewing session, seminar ও scholarship-এর ঘোষণা সেখানেই দেওয়া হয়।
ভর্তি হব কীভাবে?
Call বা WhatsApp করুন 01734643365 নম্বরে, অথবা সরাসরি চলে আসুন: Brewne, 3rd Floor, 52/2 Main Road, Kumarpara, Sylhet।